দক্ষিণ সুরমা থেকে কুখ্যাত ছিনতাইকারী বাছন গ্রেপ্তার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৪২:২২,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৩৫ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমা থেকে কুখ্যাত ছিনতাইকারী বদরুল ইসলাম বাছনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাছন বরইকান্দি এলাকার মৃত মোক্তার আলীর ছেলে।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় দক্ষিণ সুরমার বরইকান্দি ১নং রোডের মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছিনতাইকৃত মোবাইলফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাছন দক্ষিন সুরমা থানার মামলা নং-১০, তাং-০৯/০২/২০২০খ্রি:, ধারা-৩৯৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী।
এক সংবাদ বিঞ্জপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









