সিলেটে র্যাব ও পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৪৯,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৮৩০ বার পঠিতসিলেটে র্যাব ও পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে এক ডাকাত ও একাধিক মামলার এক আসামি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উভয় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়- রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে বিশ্বনাথ থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মিজান, কনস্টেবল চন্দন গৌর, রাসেল দাস। নিহত ব্যক্তির ফটিক ওরফে লিটন সিলেটের বিশ্বনাথের পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত সর্দার ছিলেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম মুসা বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি চালালে এক ডাকাত নিহত হয় এবং ৩ জন পুলিশ আহত হয়।
এদিকে গোলাপগঞ্জ থানাধিন কদুপুর এলাকায় পৃথক এক অভিযানে র্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এসময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৪০)। র্যাবের দাবি নিহত ব্যক্তি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও সে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলী হোসনকে গ্রেপ্তার করতে অভিযান চালালে সে তার দলবল নিয়ে গুলি ছুঁড়ে। এসময় র্যাব পালটা গুলি চালালে আলী হোসেন নিহত হয়।









