মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্টিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১৮:৪৩,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৫৭ বার পঠিতমির্জানগর ও মানিকপুর ( মিমা) প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সদস্যবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্টান ২৩ ফেব্রুয়ারী রবিবার বেলা ৪ টায় মির্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্টিত হয়।
মিমা কার্যকারী পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত গ্রামের উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসীদের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মিমা কার্যকারী পরিষদের উপদেষ্টা গিয়াস উদ্দিন আসকির আলী।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী মুরাদ আহমদ।
সভা পরিচালনা করেন ক্বারী ফয়ছল আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন মিমা কার্যকারী পরিষদের সভাপতি দুলাল আহমদ।
প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ইছন।
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের উপদেষ্টা ও দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডসের কার্যকারী পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু কালাম আজাদ ও বিশেষ অতিথি ইউ,কে প্রবাসী সাহান আহমদ চৌধুরী এবং মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের অন্যতম দাতা সদস্য হাজী নুরুল ইসলাম খাঁন।
বক্তব্য রাখেন আব্দুল বাছিত বাবুল মিয়া, হাজী নুর উদ্দিন, সহির উদ্দিন, মাওলানা খছরুজ্জামান, ফরহাদুল ইসলাম মারুফ প্রমুখ।









