৫০ ঊর্ধ্ব অধূমপায়ী বিশিষ্টজনদের খোঁজছে সিলেট ছাত্র ও যুব ফেডারেশন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:৩৯,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩২৫ বার পঠিত
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন উদ্যোগ সমাজের পেশাজীবী নেতৃস্থানীয় অধুমপায়ী বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা-২০২০ প্রদান করা হবে।
৫০ বছর বয়স ঊর্ধ্ব ব্যক্তিগণ এ সম্মাননার আওতাভুক্ত হবেন। এ সম্মাননা প্রদানের তালিকাভুক্তির কার্যক্রম শুরু করা হয়েছে। তাই আগ্রহী ব্যক্তিগণ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রহমানিয়া লাইব্রেরি, কুদরত উল্লাহ মার্কেট, ২য় তলা, সিলেট ঠিকানায় প্রেরণ করার অনুরোধ জানিয়েছেন সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম আব্দুর রহমান।
উল্লেখ্য, মাদক ও ধুমপানমুক্ত সমাজ বাস্তবায়নের অংশ হিসেবে অধুপায়ী বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২০১৯ সালে অধুমপায়ী যুবকদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।








