নগরীতে ছিনতাইকৃত প্রাইভেটকারসহ আটক ১

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:১২,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৬৯ বার পঠিতসিলেটে নগরীর নয়াসড়ক থেকে একটি প্রাইভেটকার ছিনতাই করে পালানোর ২০ মিনিটের মধ্যে ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম এলাকা থেকে হাবিবুর রহমান (২৭) নামে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।
আটক হাবিবুর হবিগঞ্জ সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল মুহিতের ছেলে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিঞা জানান, রোববার রাত ৮টার দিকে ছিনতাইকারী হাবিবুর রহমান নগরীর নয়াসড়ক এলাকায় রায়হান মিয়া নামে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তার মালিকানাধীন (মেট্রো-খ ১১-০০৭০) একটি প্রাইভেটকার ছিনতাই করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং ঘটনার মাত্র ২০ মিনিটের মধ্যেই ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান ওসি।









