মদিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৫৬,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৭৯ বার পঠিতসৌদি আরবের মদিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এমন দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।









