কানাইঘাটে সিএনজি-মোটর সাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:৪৩,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩১১ বার পঠিতবিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সিএনজি চালিত অটোরিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কানাইঘাট বাজারের ব্যবসায়ী মো. মিজান আহমদ (২০)। তিনি উপজেলার দিঘীরপার পূর্ব ইউপির হিম্মতের মাটি গ্রামের ফয়জুল হকের পুত্র।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কানাইঘাট উপজেলার সড়কের বাজারস্থ কঠালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলার আটগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন মিজান। আসার পথে কানাইঘাট উপজেলার সড়কের বাজারস্থ কঠালপুর গেইটের কাছে আসা মাত্র একটি সিএনজি অটোরিক্সা সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যায়।
খবর পেয়ে কানাইঘাট থানার এস আই আবু কাওছারের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে মিজান আহমদের অকাল মৃত্যুর সংবাদ শুনে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









