বালাগঞ্জের প্রবীণ ব্যাক্তি হাজী সুনু মিয়া’র মৃত্যুর! দাফন সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:০৫,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৩৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উপজেলার তিলকচানপুর গ্রামের (দীঘিরপার) সুমন মিয়ার পিতা হাজী মোঃ সুনু মিয়া বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়ষ হয়েছিল ৯৫ বছর।
তিনি স্ত্রী, ৯ সন্তান সহ অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।
এদিকে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দীঘির পার ঈদগাহে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লীরা উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম।









