logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ১৩ জনের

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ৯:৪১:৫৯,অপরাহ্ন ২৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৯৮ বার পঠিত

চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ১৩ জনের। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজশাহী, কুমিল্লা, সাতক্ষীরা ও মানিকগঞ্জে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে।

শনিবার বেলা ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ৭ জন নিহত হন। রাজশাহী থেকে গোদাগাড়ীতে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়া এলাকার মোশাবেব আলী (৪০) তার স্ত্রী হোসনে আরা (৩৫), চাঁপাইনবাবগঞ্জ চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া বেগম (৩০), তাদের শিশুকন্যা মোশরেফা (৮), চার মাসের শিশু আদিব আল হাসান, মহানগরীর মুন্নাফের মোড় এলাকার আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকারচালক মাহবুবুর রহমান (৩৫)।

নিহতদের মধ্যে এক নারী ও এক শিশুর মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শনিবার দুপুরে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ- ১১-৩২৬০) রাজশাহী থেকে ছেড়ে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাদিরপুর এলাকায় পৌঁছানোর পর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

গোদাগাড়ী থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত এক শিশুসহ পাঁচজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালে পৌঁছানোর পর এক নারী ও শিশুর মৃত্যু হয়। আহত অপর তিনজনকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পদে গেছে। এতে বাসটির তিন যাত্রী নিহত হয়েছেন।

সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের নাম- রমজান, সফিকুল ও শাহিন মোল্লা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘খাদিজা ভিআইপি’ নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। শনিবার তালা উপজেলা ও পুলিশ সুপারের বাংলোর সামনে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

সকালের দিকে তালা উপজেলার বালিয়া এলাকায় ট্রলির ধাক্কায় গণেশ ঘোষ নামের এক কৃষক নিহত হন। অপরদিকে, পুলিশ সুপারের বাংলোর সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন গোলাপ রহমান নামের একজন দিনমজুর।

পুলিশ জানায়, সকালে কৃষক গণেশ ঘোষ গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় বালিয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে ইটবাহী একটি ট্রলি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় গণেশ ঘোষকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, দুপুরে শহরের এসপি বাংলোর সামনে সাইকেলে আসছিলেন সদর উপজেলার পরানদহা গ্রামের গোলাপ রহমান। এ সময় খুলনা থেকে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহী গোলাপ রহমানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের দু’জনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সদর ও তালা থানার ওসি।

এছাড়া মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মাসুদ রানা জীবন (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কড়চাবাঁধা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ- এর সুপারভাইজার হিসাবে চাকরি করতেন তিনি।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, মাসুদ রানা মোটরসাইকেল চালিয়ে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে নীলাচল পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top