তাজপুর মাদ্রাসার প্রবাসী গুণীজন সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:৩৪,অপরাহ্ন ০২ মার্চ ২০২০ | সংবাদটি ৬০৪ বার পঠিত
আনহার বিন সাইদ:
অদ্য ফেব্রুয়ারি ইংরেজি রোজ সোমবার সকাল ১০ঘঠিকায়
মাদ্রাসার অফিস কক্ষে
জামেয়া ইসলামিয়া ফুরক্বানিয়া তাজপুর,ওসমানীনগর, সিলেট-এ জামেয়ার স্বনামধন্য মুহতামিম মাওলানা আহমদ আলী সাহেবের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আব্দুল ওয়াজিদ সাহেবের পরিচালনায়
প্রবাসী গুণীজন সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, জামেয়ার শুভাকাঙ্ক্ষী, সমাজ সেবক ও বিশিষ্ট দানবীর জনাব আব্দুর রব সাহেব ও প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের ট্রেজারার, মহুম আফতাব আলী মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান ও যুক্তরাজ্য লেস্টার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আনসার মিয়া ।
উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষা সচিব মাওলানা আব্দুল আজিজ খান সাহেব সহ জামিয়ার সকল আসাতিযায়ে কেরাম।









