সিলেটের গাঁজাসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:১০:২৩,অপরাহ্ন ০২ মার্চ ২০২০ | সংবাদটি ৩৩৫ বার পঠিতসিলেটের গাঁজাসহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এবং এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্ব তাকে গ্রেপ্তার করে সোমবার (২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সিলেট জেলার কানাইঘাট থানাধীন ধৃত আসামি মো. ময়বুর রহমানের টিনশেড ঘরের ভিতর থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লক্ষ ৩৮ হাজার ৮৮০ টাকাসহ ২ জন পেশাদার মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃতরা হল- গোয়াইনঘাট থানার সুলতানপুর এলাকার মৃত বাবরু মিয়ার ছেলে মো. ময়বুর রহমান (৫৫) ও একই এলাকার মো. ইসমাইল আলী মেয়ে মোছা. রায়না বেগম (৪৫)।
গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









