সিসিকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মঙ্গলবার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫১:০৫,অপরাহ্ন ১৬ মার্চ ২০২০ | সংবাদটি ৩০৯ বার পঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা মঙ্গলবার (১৭ই মার্চ) সকাল ১০টায় নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সিলেট সিটি করপোরেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সিটি করপোরেশন থেকে কার্টিজ পেপার সরবরাহ করা হবে। অন্য জিনিসপত্র সঙ্গে আনতে হবে।
‘ক’ গ্রুপে নার্সারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বিষয়ে ইচ্ছেমতো মাধ্যমে ছবি আঁকবে।
‘খ’ গ্রুপে চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ছবি আঁকার বিষয় ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ (মাধ্যম- কালার পোস্টাল)।
‘গ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা জলরংয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকবেন।
অংশগ্রহণে ইচ্ছুকদের মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নগরভবন প্রাঙ্গণে এসে নাম নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।








