কানাইঘাট থেকে বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:১১,অপরাহ্ন ১৬ মার্চ ২০২০ | সংবাদটি ৩২৭ বার পঠিতসিলেটর কানাইঘাট থেকে অবৈধ বিদেশি সিগারেট ও পাতাবিড়িসহ একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- কানাইঘাট উপজেলার বড়দেশ (দক্ষিণ) সরদারি পাড়া গ্রামের মৃত হাজী রফিকুল হক এর ছেলে মো. ফারুখ আহমেদ (৬৩)।
শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানাধীন দক্ষিণ বড়দেশ গ্রামের সরদারি পাড়াস্থ আসামির নিজ বসত বাড়ী হতে ২ লক্ষ ৯০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট ও ৬ লক্ষ ৭৯ হাজার পিস পাতাবিড়িসহ একজন পেশাদার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপি সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









