দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ আটক ১

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:০৫,অপরাহ্ন ১৯ মার্চ ২০২০ | সংবাদটি ৬৬৪ বার পঠিতদক্ষিণ সুরমার মোমিনখলা থেকে মোটরসাইকেল ও ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে তাকেহ আটক করা হয়।
আটককৃত আশরাফ আলী (২৭) দক্ষিণ সুরমার মোমিনখলা গ্রামের বশর মিয়ার ছেলে।
এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও একটি ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃতকে আসামি করে এসআই মো. রফিকুল ইসলাম দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।









