জকিগঞ্জে ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:০৬:২৭,অপরাহ্ন ২০ মার্চ ২০২০ | সংবাদটি ৩৩২ বার পঠিত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে ১০০০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফেন্সিডিলের এ চালান আটক করে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়- রাত আনুমানিক সাড়ে সাত টায় একটি ফেন্সিডিল বোঝাই প্রাইভেট কারকে উপজেলার আমলশীদ থেকে ধাওয়া করলে এক পর্যায়ে আসামীগণ উপায়ন্তর না পেয়ে রাত সোয়া ৮ টার দিকে পশ্চিম ইনামতি গ্রামের হারিছ উদ্দিন বেবুল মিয়ার বসত বাড়ির সামনে উক্ত প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো খ-১১-২৮০৬) রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত প্রাইভেটকারের মধ্যে চারটি চটের বস্তার মধ্যে ২৫০ বোতল করে মোট ১ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এর সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।








