কদমতলী থেকে অসামাজিকতার অভিযোগে নারীসহ আটক ১২

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৪১:১৪,অপরাহ্ন ২১ মার্চ ২০২০ | সংবাদটি ৬৫৬ বার পঠিতদক্ষিণ সুরমার কদমতলীতে হোটেল তিতাস রেস্টহাউজ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ।
শুক্রবার (২০ মার্চ) রাত সোয়া ১২টার দিকে সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল পিপিএম (বার) এর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কদমতলী এলাকার হোটেল তিতাস রেস্টহাউজ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত সবার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ এক্টের ৭৭ ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিলপূর্বক শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এক সংবাদ বিঞ্জপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা এসব তথ্য জানান।









