আইডিয়াল পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫২:২০,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪০২ বার পঠিত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদ সাইদঃ
বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে-গৃহবন্দি হতদরিদ্র পরিবারে আজ চরম বিপর্যয়! এহেন পরিস্থিতি মোকাবেলায় বন্ধুয়া গ্রামের অসহায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করলো, বিশ্বনাথ খাজাঞ্চি ইউনিয়নের আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া।
আজ (১লা এপ্রিল) বুধবার, সকাল ১০ঘটিকায় বন্ধুয়া নতুন মসজিদ সংলগ্ন রাস্তায় গ্রামের প্রায় ৪০টি দুস্থ পরিবারে এই বিতরণ কাজ সমাধা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াসউদ্দিন, ৭নং ওয়ার্ডের মেম্বার হাবিবুল ইসলাম, পরিষদের আহবায়ক আব্দুর রব সরকার, সদস্য সচিব মাওলানা সাদিক সিরাজী, সদস্য রফিক আহমদ, নোমান আহমদ, সাইদ আহমদ দুলাল, আব্দুল ওয়াহিদ জসীম, আবু সুফিয়ান, আজাদ মিয়া, রহীম আলী, নাজিম উদ্দীন, সালেহ আহমদ ও সমাজ সেবক আলতাউর রহমান গেদা প্রমূখ।
বিতরণ পূর্ব অনুভূতিতে চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, বন্ধুয়া গ্রামের সমাজসেবা পরিষদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। চলমান পরিস্থিতিতে প্রত্যেক গ্রামে গ্রামে যুবসমাজ ও বিত্তবান শ্রেণীর লোকেরা এমন কাজ হাতে নিলে-গৃহবন্দি স্বম্বলহীন মানুষের কিছুটা হলেও সহযোগিতা হবে।
করোনা ভাইরাস হতে দেশ ও বিপন্ন মানবজাতির মুক্তির দোয়া পরিচালনা করেন নতুন মসজিদের সম্মানিত ইমাম মাওলানা শাফী উদ্দিন।









