করোনা সংগ্রামী দরিদ্রদের মধ্যে তিন উপজেলায় ত্রাণ বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৫৫,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৭১ বার পঠিতসিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ও শরীফগঞ্জ ইউনিয়ন এবং ময়মনসিংহের ইসলামপুর থানার জামালপুরে অতিদরিদ্র এবং সমাজের অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার তিন উপজেলায় বন্ধন প্রিকাস্ট পাইল
কোম্পানীর স্বত্তাধিকারী ফাহিমুল ইসলাম ফাহিমের উদ্যেগে এ ত্রাণ বিতরণ করা হয়।
করোনা ভাইরাস আতঙ্কে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ বাড়িতে থাকা
হতদরিদ্রদের এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, পিঁয়াজ এবং সাবান দেওয়া হয়। প্রায় ৩শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
বন্ধন প্রিকাস্ট পাইল কোম্পানীর স্বত্তাধিকারী ফাহিমুল ইসলাম ফাহিম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে বর্তমানে সবাই গৃহবন্দি।
এই সময়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যবানরা এগিয়ে আসলে দরিদ্র মানুষের করোনা বিরোধী সংগ্রাম
সহজ হবে।









