পশ্চিম পৈলনপুর ইউ’পি “ইয়ূথ উলামা ফোরামের” মাস্ক ও গ্লাভস বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:৫৮,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৬৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউ’পি “ইয়ূথ উলামা ফোরামের” মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়েছে।
বুধবার ১ এপ্রিল ওসমানীনগর উপজেলাধীন ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ণ “ইয়ূথ উলামা ফোরাম” এর উদ্যোগে দিন ব্যাপী কোভিড-১৯ ভাইরাস থেকে জনসচেতনতার লক্ষ্যে স্থানীয় বড় হাজীপুর বাজার, গলমুকাপন, কলঘর বাজার, কিয়ামপুর, কাগজপুর ও বেগমপুর বাজারের উপস্থিত ব্যবসায়ী, পথচারী সহ সর্ব সাধারনদের মাঝে মাস্ক, গ্লাভস বিতরণ করা হয়।
এতে অংশ গ্রহন করেন মাওলানা হাফিজ শাহ মাহবুব আলম, মুফতী আব্দুল বাতীন কাশেমী (বিজু), মাও.শামিম আলম সোহাগ, মাও. লুতফুর রহমান জুনাইদ, সাইফুদ্দীন মাজমুন, সাইফুল আলম,বদরুল আলম, মোজাম্মিল আহমদ ও মোজাক্কির আহমেদ নাজু প্রমুখ।এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে থাকা, হোম কোয়ারেন্টাইনসহ নিয়ম-কানুন মেনে চলার প্রতি গুরুত্বরোপ করেন ইয়ূথ উলামা ফোরামের সদস্যবৃন্দ।









