বিশ্বনাথে পুলিশ সেনা দেখলেই দৌড়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৫৬,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৩৪ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
অপ্রয়োজনে ঘরের বাহিরে মানুষ। চায়ের দোকানে জমেছে আড্ডা। কেউ কেউ খুলছেন ব্যবসা প্রতিষ্ঠান।
সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা।
;এ চিত্র থেকে বুঝা মশকিল যে, কঠিন সময় পার করছি আমরা।
;সিলেটের বিশ্বনাথ উপজেলার এমন চিত্র এখন প্রতিদিন দেখা যাচ্ছে । মফস্বল বাজার গুলোতেও স্বাভাবিক সময়ের মতো লেগে আছে মানুষেষর ঢল। এতে বাড়ছে ঝুঁকি।
;আইনশৃংখলা বাহিনীর তৎপরতায়ও কমছে না মানুষের ঢল। নভেল করোনা ভাইরাস; সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে, প্রথম দিকে তেমন একটা ঘরের বাইরে যায়নি মানুষ ।
;নিত্যপণ্য ছাড়া বন্ধ ছিলো সকল ব্যবসা প্রতিষ্ঠান। রাস্তায় ছিল না যানবাহন। কিন্তু ক’দিন যেতে না যেতেই ফের ঘর ছেড়ে বাহিরে বেরিয়েছে মানুষ। পুলিশ-সেনাবাহিনী দেখলেই নামছে দোকানের সাটার, দৌড়ে আশপাশে লুকিয়ে থাকছে সব। আইনশৃংখলা বাহিনী ফিরে যাবার পর, পর, ফের ‘যেই সেই’অবস্থা।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, এ’কয়দিন মানুষকে সচেতন করতে একযোগ করেছি আমরা। তবুও ঘরে ফিরছে না কিছু মানুষ। আজ (৪ এপ্রিল) থেকে অপ্রয়োজনে ঘুরাফেরা করলেই শাস্তি ও জরিমানা করবো আমরা।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, ইতিমধ্যে ৭টি যানবাহনকে মামলা ও আরো ৮-১০ টির মতো যানবাহন আটক করা হয়েছে। দেশ ও দশের স্বার্থে আজ (৪ এপ্রিল) থেকে আরো কঠোর অবস্থানে যাবো আমরা।









