logo

১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

লকডাউন তোলার পরিকল্পনা করছে ইউরোপ

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১০:৫৭:০৮,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৩৯ বার পঠিত

ব্রিটেন এবং আমেরিকা এখন লকডাউন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে। এ বিষয়ে তারা ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারে যেখানে করোনা প্রাদূর্ভাব কমতে শুরু করেছে।

প্রথম দেশ হিসাবে অস্ট্রিয়া সোমবার লকডাউন তোলার বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে। সেখানে ১৪ এপ্রিল থেকে ছোট দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং ১ মে সব প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

ডেনমার্কও ইস্টারের পরে নিষেধাজ্ঞা তুলতে শুরু করার পরিকল্পনা করেছে, তবে ট্রেন এবং বাসে ভিড় ঠেকাতে সরকার নিয়ন্ত্রিতভাবে লকডাউন তোলার পরিকল্পনা করছে। এদিকে জার্মানি ১৯ মে থেকে আঞ্চলিক ভিত্তিতে স্কুলগুলো আবার খুলতে এবং সংক্রমণের হার পর্যাপ্ত পরিমাণে কম থাকলে সীমিত সংখ্যক রেস্তোঁরা খোলার অনুমতি দেবে।

অন্য যে কোনও ইউরোপীয় দেশের তুলনায় দীর্ঘ সময় লকডাউনে থাকা ইতালিও লকডাউন শিথিলের পরিকল্পনা করছে। দেশটির কর্মকর্তারা এমন একটি ‘দ্বিতীয় পর্যায়ের’ কথা বলছেন যেখানে

মাস্ক পরে এবং ‘পরীক্ষা’ বাড়িয়ে ভাইরাসের মোকাবিলা করা হবে। ইতালি এবং জার্মানি স্মার্টফোন ট্র্যাকিংয়ে যেতে পারা দেশগুলোর মধ্যে রয়েছে, যার মাধ্যমে লকডাউনে না রেখেও নতুন প্রাদুর্ভাবগুলোর মোকাবিলা করা যাবে।

এই সমস্ত দেশগুলোর পাশাপাশি স্পেনেও সাম্প্রতিক পরিসংখ্যানগুলোর উন্নতির লক্ষণ দেখা গেছে। আশা করা হচ্ছে যে সংকটটি চূড়ান্ত পর্যায় থেকে নেমে এসেছে। ব্রিটেন এবং আমেরিকায় সংক্রমণ এখনও চূড়ান্ত পর্যায়ে যায়নি, আগামী সপ্তাহ তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। তবে, ইউরোপের স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাৎক্ষণিকভাবে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে না এবং কমপক্ষে আরও কয়েক সপ্তাহ সময় নিয়ে ধীরে ধীরে লকডাউন তুলতে হবে।

স্পেন করোনা পরীক্ষা আরও বাড়িয়ে দিতে এবং কাজে আংশিক প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন যে, ইস্টারের পরে কিছু অর্থনৈতিক বিধিনিষেধ প্রত্যাহার করা যেতে পারে, ফলে কিছু লোক কাজে ফিরতে পারবেন। তবে দোকান, বার এবং রেস্তোঁরাগুলো অন্তত ২৬ এপ্রিল অবধি বন্ধ থাকবে।

ডেনমার্ক ১১ মার্চ থেকে লকডাউনে রয়েছে। তবে নতুন করে সংক্রমণ বৃদ্ধি না পেলে তারা ইস্টারের পরে লকডাউন উঠানো শুরু করতে চায়। দেশটির প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিক্সেন বলেছেন যে, সরকার ধীরে ধীরে, নিয়ন্ত্রিতভাবে সবকিছু স্বাভাবিক করতে চাইছে।

মার্চের শেষের দিকে অস্ট্রিয়ায় সংক্রমণের হার শীর্ষে উঠেছিল। তারপর থেকে সংক্রমণ ক্রমাগত হ্রাস পেয়েছে। দেশটির অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ প্রথম ইউরোপীয় নেতা হিসাবে গতকাল লকডাউন ব্যবস্থা অবসানের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন। ১৪ মে থেকে লকডাউন তুলে নেয়ার প্রক্রিয়া শুরু হলেও সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল জানিয়েছেন যে, ‘ধাপে ধাপে’ বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। তিনি বলেন যে, তিনি এখনও এই বিষয়ে কোনও তারিখ ঘোষণা করতে রাজি নন।

জার্মানিতে নজরদারি একটি সংবেদনশীল বিষয় যেখানে কঠোর গোপনীয়তা আইন থাকা সত্ত্বেও মন্ত্রীরা কীভাবে স্মার্টফোন ট্র্যাকিং ব্যবহার করবেন তার মডেল হিসাবে দক্ষিণ কোরিয়ার দিকে তাকাচ্ছেন। একটি জার্মান ইনস্টিটিউট এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করছে যা ফোনের মাধ্যমে বেনামে এবং অবস্থানের ডেটা ব্যবহার না করে লোকদের মধ্যে যোগাযোগের সান্নিধ্য এবং সময়কালকে দুই সপ্তাহ সংরক্ষণ করতে সক্ষম করে।

নরওয়ে ১২ এপ্রিল থেকে লকডাউন তোলার পরিকল্পনা করছে। কারণ প্রথমবারের মতো দেশটিতে সংক্রমণের হার 0.৭ শতাংশে নেমে গেছে। স্বাস্থ্যমন্ত্রী বেন্ট হোই বলেছিলেন, শুরু থেকে লকডাউন ব্যবস্থা বাতিল করাই ছিল তাদের লক্ষ্য।

আন্তর্জাতিক এর আরও খবর
মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বৃটেনে তোলপাড়

মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বৃটেনে তোলপাড়

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

যুক্তরাজ্যে তাজা সবজির সংকট

যুক্তরাজ্যে তাজা সবজির সংকট

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

বিচারকসহ বেলারুশের প্রেসিডেন্ট, শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা

বিচারকসহ বেলারুশের প্রেসিডেন্ট, শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top