ফতেহপুর সমাজকল্যাণ পরিষদের জীবাণুনাশক স্প্রে কর্মসূচি পালন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৮:২৬,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফতেপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পয়েন্টে করোনা ভাইরাস থেকে রেহাই পেতে জীবাণুনাশক স্প্রে ছিটিনো কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার ১১ এপ্রিল দুপুর ১২ টায় স্থানীয় বাংলাবাজার থেকে এই কর্মসূচি শুরু করা হয়। উক্ত কর্মসূচি পালনে অংশগ্রহণ করেন পরিষদের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা জননেতা এম.এ রহিম, পরিষদের সভাপতি আখলাক হুসাইন, সহ সভাপতি হাফিজ হাসান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক আসাদুর রহমান চৌধুরী প্রমুখ।









