বিশ্বনাথে দশঘর ইউনিয়নে দারুল উলুম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১২০ টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০৮:৩৮,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৫৭ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস নামক গজব থেকে রক্ষা পাওয়ার জন্য সব ধরনের সচেতনতা প্রচার সহ; দারুল উলুম ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজকে দশঘর ইউনিয়নের দারুল উলুম বরুনী মাদ্রাসার মাঠে অসহায় দিনমজুর প্রায় ১২০ টি পরিবারের মধ্যে খাবার পৌঁছে দিয়েছি দারুল উলুম ফাউন্ডেশন।
এছাড়া প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণকালে সকলকে প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির না হওয়ার জন্য দারুল উলুম ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে এবং করোনা থেকে সুরক্ষা পেতে সকলকে মাক্স ও হাইজিনিক সামগ্রির ব্যবহারের পাশাপাশি ১ মিটার দুরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে।
উক্ত বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ২কেজি ডাল,৫ কেজি আলু, ২ কেজি চানা ২ লিটার সয়াবিন তেল, ৩টি সাবান ২ কেজি পেয়াজ ও ১কেজি খেজুর ।
এসময় উপস্থিত ছিলেন
বরুনী গ্রামের মোরব্বি মোঃমনির উদ্দীন,
টাইম সিলেট বিশ্বনাথ প্রতিনিধি আনহার বিন সাইদ,
মাও,শরিফ উদ্দীন,মাও,এনামুল হক,মাও,হারুনুর রশিদ,মাও,ইব্রাহিম খলিল, মোঃসুন্দর আলী,মোঃফেরদৌর মোঃ,আব্দুল হান্নান,মাও,আব্দুল কাদির, মুফতি জাকির,মাও,ফারুক আহমদ প্রমুখ।









