বালাগঞ্জে বিএনপি নেতা হাজী আব্দুন নুরের খাদ্যসামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৫২,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪০৯ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
করোনায় বালাগঞ্জে কর্মহীন অসহায়দের মধ্যে সিলেট জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি ও বোয়ালজুড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নুর (নুর মিয়া) ও তার পরিবারের পক্ষ থেকে উপজেলার পূর্ব গৌরিপুর ও পূর্ব পৈলনপুর ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে হত দরিদ্রের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল দিনব্যাপী “সিদ্দেক আলী ফাউন্ডেশনের তত্বাবধানে” পূর্ব গৌরিপুর ও পূর্ব পৈলনপুর ইউনিয়নের ১৮টি স্থানে কর্মহীন ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেন বালাগন্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বোয়ালজুড ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জিতু ও হেলাল আহমদ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, পুর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা আব্দুল বাছিত, সহ সভাপতি আব্দুর রব সিদ্দীকী, সহ সাংগঠনিক সম্পাদক ডা. আইন উদ্দিন, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা মোস্তফা খান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান তালুকদার, রিপন মিয়া, লাল সবুজ পেশাজীবী পরিষদের সভাপতি ফখরুল ইসলাম রাজু, বিএনপি নেতা বদরুল আলম, যুবনেতা রাজু আহমেদ, মিজান আহমদ, নাসির আহমদ, ছাত্রনেতা শাহজাহান গাজী, হুসেন আহমদ, আব্দুশ শুকুর প্রমুখ।
উল্লেখ্য যে , গত বুধবার থেকে বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।









