ফেইসবুকে স্ট্যাটাসের জের ধরে নয়াসড়কে সংঘর্ষঃ আটক ২
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৫৪,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫১৪ বার পঠিত
সিলেট নগরীর নয়াসড়কে মাউন্ট এডোরা হাসপাতালে করোনা আক্রান্ত বা করোনা উপসর্গ রোগীদের রাখা নিয়ে ফেইসবুকে স্ট্যাটাসের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে নয়াসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে। তারা হলেন, অদিত ইসলাম সালমান ও রাহাত।
জানা যায়- নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে কোন করোনা রোগী না রাখতে এলাকাবাসী সিলেট সিভিল সার্জন বরাবরে আবেদন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলে অদিত ইসলাম সালমান এর দ্বিমত পোষন করেন। দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে এলাকার এমন সিদ্ধান্ত সঠিক হয়নি, এরকম একটি স্ট্যাটাস তিনি তার ফেইসবুকে আইডিতে দেন। আজ বৃহস্পতিবার তিনি নয়াসড়ক এলাকায় গেলে তার পোষ্ট নিয়ে এলাকার কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এসএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া জানান , সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।









