করোনাভাইরাসে কানাডায় তাজপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ’র ইন্তেকাল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩০:০২,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৩৫ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাসে কানাডা প্রবাসী তাজপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ বালাগঞ্জ উলজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের
মুহাম্মদ শওকত আলী মৃত্যু বরণ করছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত প্রায় সোয়া ১২টায় কানাডার টরেণ্টো হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণের শিকার হয়ে হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধিন ছিলেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন অমায়িক, জ্ঞানী ব্যক্তি ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ও সজ্জন হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন।
এদিকে অধ্যক্ষ মুহাম্মদ শওকত আলীর মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।









