বালাগঞ্জে বিএনপির নেতা ইশতিয়াক হোসেন দুদু’র খাদ্যসামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৩:০৯,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪১৫ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইউকে কলচেষ্টার জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইশতিয়াক হোসেন দুদু ও অারিফ ময়নুল হোসেন (দু-ভাইয়ের) পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২০এপ্রিল) করোনায় বালাগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন গ্রামের হতদরিদ্র কর্মহীন ও মধ্যবিত্ত ১২০ টি পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিতি ছিলেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম,
বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি অাবুৃল কাসেম অফিক, কোষাধ্যক্ষ জাগির হোসেন ও ফজলু মিয়া।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তৈল, ছোলা পিয়াজ, আলু লবন, ও সাবান।









