চুনারুঘাটে কৃষকের ধান কেটে দিচ্ছেন কৃষকলীগ নেতা মুজিবুর রহমান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১০:০২,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৯৩ বার পঠিত
আব্দুর রাজ্জাক রাজুঃ করোনা ভাইরাসের প্রভাবে দেশের মানুষ যখন ঘর বন্দী, ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। অর্থ ও শ্রমিক সংকটের কারনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।এই সংকটময় সময়ে অসহায় কৃষকদের পাশে দাড়িয়েছেন চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান ও সেক্রেটারী শেখ জামাল সহ তাদের দলীয় নেতাকর্মীরা।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলার আমকান্দি ও ধলাইপাড় গ্রামে কয়েকজন কৃষকের ধান কেটে দেন তারা।এ ধারা অব্যহত থাকবে বলে জানিয়েছেন মুজিব।
করোনা আতংকে একদিকে শ্রমিক সংকট অন্যদিকে নগদ অর্থের অভাব কৃষকের।এদিকে বৈশাখ মাসে যে কোনো সময় প্রবল ঝড়-বৃষ্টির আশংকায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তাদের। এ অবস্থায় পাকা ধান ঘরে তোলা নিয়ে চুনারুঘাট উপজেলা কৃষকরা চরম দুশ্চিন্তায়।এই দুর্যোগের সময় কৃষকদের সহযোগিতায় সকলেই এগিয়ে আসলেই হল।









