ওসমানীনগরে লকডাউনে যুক্তরাজ্য প্রবাসির জমকালো গায়ে হলুদের অনুষ্টান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৪৭,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৩৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে নভেল করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে সঙ্গ নিরোধের জন্য
লকডাউন চলছে। আর এ লকডাউনের মধ্যে জম্পেশ গায়ে হলুদ অনুষ্টান করে যুক্তরাজ্য প্রবাসির বিয়ে সম্পন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের লিয়াকত ওরপে ছানা মিয়ার
বাড়িতে।
জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর হগ্রামের যুক্তরাজ্য প্রবাসী লিয়াকত ওরপে ছানা মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী আসাদ এর বিয়ে উপলক্ষ্যে বাড়ির ছাদের উপর প্যান্ডেল তৈরি করে গায়ে হলুদের আয়োজন করা হয়। ঐদিন বিয়ে বাড়িতে ঘটাকরে গেইট বেঁধে
শতাধিক মানুষের রাতের ভোজন শেষে মধ্যরাতে গায়ে হলুদ অনুষ্টান সম্পন্ন করা
হয়। গতকাল বাড়ি থেকে বর নিয়ে পাশ্ববর্তি বিশ্বনাথ উপজেলা থেকে কনে নিয়ে
আসা হয়। বরের পিতা যুক্তরাজ্য প্রবাসী লিয়াকত ওরপে ছানা মিয়া জানান, লকডাউনে ঘটা
করে বিয়ে অনুষ্টান হয়নি। আমরা ঘরের ভিতর পারিবারিকভাবে একটি গায়ে হলুদের আয়োজন করেছি। ছাদের উপর কোন গায়ে হলুদের আয়োজন করিনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, সারা দেশে করোনা মহামারির মধ্যে বাড়ির ছাদের উপর গায়ে হলুদ দিয়ে প্রবাসি পুত্রের বিয়ের আয়োজন করেছেন। এ থেকে য়ে ভাইরাস ছড়াবে না তার কোন নিশ্চয়তা আছে কি?
স্থানীয় ইউপি সদস্য আফরুজুল হক বলেন, প্রবাসি ছাদ মিয়া তার ছেলের বিয়ের আয়োজন করেছেন। হয়তো ছোটখাটো গায়ে হলুদ অনুষ্টানের আয়োজন করেছেন। বিষয়টি বাদ দিয়ে দেন।









