ওসমানীনগরে আল হাসানাহ’র উদ্যোগে রাতের আধারে রমজানের উপহার বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:২১,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩২০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:
আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত আল হাসানাহ রক্তদান সোসাইটি’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা কাজী সাইম উদ্দিন এর একান্ত প্রচেষ্টা ও দেশ-বিদেশে অবস্থানরত তাহার আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের আর্থিক সহযোগিতায় উপজেলার দয়ামীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৮০ টি অসহায় দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতে, রাতের আধারে তাদের ঘরে ঘরে রমজানের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
রমজানের উপহার প্যাকেটের মধ্যে ছিলো, চাল, পিয়াজ, আলু, সোয়াবিন, চানা, মটর, ডাল, খেজুর ইত্যাদি।
তাছাড়া বিকাশের মাধ্যমে সিলেটের বিভিন্ন এলাকায় অসহায় আলেম পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বিতরণের কার্যক্রমে উপস্থিত ছিলেন, সোসাইটির মাও যাকারিয়া যাকি, মুফতি হাফিজ এনামুল হক ফুজায়েল, হাফিজ মাও ইমাদ বিন রফিক, কাজী আব্দুস সামাদ। সাইফুর রহমান বুলবুল,হাফিজ ছায়েম,কাজী মাওলানা নাসিম উদ্দিন, কাজী সাঈদ উদ্দিন। কাজী ওয়াসিম উদ্দিন প্রমুখ।









