ওসমানীনগরে জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:৩৯,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪১১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিভিন্ন গ্রামের
২শতাধিক পরিবারের মাঝে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে উপজেলার রঙ্গিয়া, দুরাজপুর, ভাড়েরাসহ বিভিন্ন
গ্রামের ২ শতাধিক পরিবারের মধ্যে আলু, ডাল, ছোলা, পেয়াজ, সয়াবিন তেল ও
খেজুর এর একটি করে প্যাকেট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত নেতা শাফির আহমদ, আব্দুল মুমিন ও আনোয়ার হোসেন প্রমূখ









