৩নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যানের জন্য করোনা সংক্রামন এর আতঙ্ক সৃষ্টি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৭:৫৩,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬২৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেট শহরতলীর ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেনের জন্য করোনা সংক্রামনের আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ডাক্তারের কারণেই গুজব রটে যে খাদিমনগর ইউনিয়নের
রঙ্গিটিলা গ্রামে করোনা রোগী।
ওসমানী মেডিকেল কলেজ সিলেটের একজন ডাক্তার সাংবাদিকদের রিপোর্ট দিলো এক করোনা রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছে।তারপর সংবাদ প্রকাশ হলো।এয়ারপোর্ট থানার সকল কর্মকর্তা রাত্রির ঘুম হারাম করে দিয়ে সবাই মিলে রোগীর বাড়ী খুঁজে বের করেন।
এলাকার মানুষ আতঙ্কিত,এরপর তার খবর নিয়ে জানা গেলে তিনি পালিয়ে আসেনি।মেডিকেলের ছাড়পত্র পেয়ে এসেছেন এবং বাড়িতে আছেন ঐ রোগী। একটি মৃত শিশু জন্ম নিয়েছিলো ঐ মায়ের কুলে,তার দাফন সম্পন্ন হয়েছে। মেডিকেলের ছাড়পত্র থাকার পর ওসি এবং
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ডাক্তার এর নির্দেশে এই মহিলা রোগীকে হাসপাতালে পাঠানো হয়।
তারপর উনাকে টেষ্ট করে উনার শরীরে করোনা ভাইরাস উপসর্গ না পাওয়ায় বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে ৩ নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন বিপুল সংখ্যক লোক সমাগম ঘঠিয়ে প্রতিবাদ সভা করেন,এতে করোনা সংক্রামন ছড়িয়ে পড়ার আশংকা
ঘটার ভয়ে পুরো গোটা এলাকা জুড়ে
আতঙ্ক বিরাজ করছে।
সামাজিক দূরত্ব না মেনে কান্ডজ্ঞানহীন কাজ করায় খাদিমনগর ইউনিয়নের সুশীল সমাজ চেয়ারম্যানকে সচেতন ও সতর্ক থাকার আহবান জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।









