ওসমানীনগরে ‘ফারিয়া’র উদ্দোগে খাদ্য সামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৫৬,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩০৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) গোয়ালাবাজার এর উদ্দোগে প্রায় অর্ধশতাধিক অসহায় দুস্থ পরিবারে খাদ্য
সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৫ এপ্রিল (পহেলা রমজান) শনিবার দুপুর ১২টায় উপজেলার গোয়ালাবাজারস্থ
করনসী রোডে এলাকার অর্ধশতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল,ভোজ্য তেল, ছোলা, আলু, সাবান, ডিটারজেন্ট পাউডার এর একটি করে প্যাকেট সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় লোকজনের হাতে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো: নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক
আব্দুস সালাম (আজাদ), সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আল মামুন, ভারপ্রাপ্ত
কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আনহার আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক নুরুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সদস্য নুর মোহাম্মদ মৃধা, সদস্য অভিজিৎ দাস, মাসুম আহমদ, ফারুক সরদার, ইসমাইল মিয়া,মাখন আহমদ, জুনেদ মিয়া,আব্দুল আজিজ, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, আবু সাঈদ প্রমূখ।









