বালাগঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে পিপিই, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার প্রদান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২১:৩৪,অপরাহ্ন ০৩ মে ২০২০ | সংবাদটি ৩২৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে পিপিই, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।
উপজেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় মাঠ পর্যায়ে বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নির্বিঘ্নে কাজ করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পিপিই, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।
আজ রোববার ৩মে এসব নিরাপত্তা সামগ্রী ইউপির সকল সদস্যদের প্রদান করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম।
এসময় বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন









