করোনায় আক্রান্তদের পরিবহনে বিনামূল্যে অ্যাম্বুলেন্স চালুর ঘোষণা মাও. দিলওয়ার হোসাইনের
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১২:২৬,অপরাহ্ন ০৪ মে ২০২০ | সংবাদটি ৭৪১ বার পঠিত
টাইম সিলেট ডেস্ক:
সিলেটে করোনা আক্রান্ত রোগীদের পরিবহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হবে।
খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক, সিলেটের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী, হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর এমডি, আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর প্রকল্প পরিচালক মুহাম্মদ দিলওয়ার হোসাইন এ সার্ভিস চালুর মূল উদ্যোক্তা।
অ্যাম্বুলেন্স প্রাপ্তির হটলাইন নম্বর দুটি হল, -০১৭২৮-৭৮০২২২ এবং ০১৭১২৩২৪০৮১।
একান্ত আলাপকালে দিলওয়ার হোসাইন জানান, সিলেটের করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি করোনার সন্দেহভাজনদের জন্যও ফ্রি এম্বুলেন্স এ সার্ভিস।
আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস চালু হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। ড্রাইভারও নিয়োগ দেয়া হয়েছে। নিরাপত্তার জন্য চালককে পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপম্যান্ট) সহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।
তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিবার রোগী পরিবহনের পর অ্যাম্বুলেন্সকে জীবানুমুক্ত করা হবে। হটলাইন নম্বরে যোগাযোগ করে যে কেউ অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে পারবেন বলে জানান তিনি।









