বালাগঞ্জে আরও ১ জনের করোনা শনাক্ত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:২৫,অপরাহ্ন ০৫ মে ২০২০ | সংবাদটি ৩৮৬ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জে আরও জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্ত যুবক বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাবরকপুর গ্রামের।
মঙ্গলবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করেন বালাগঞ্জ উপজেলা কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার।
এর আগে বালাগঞ্জের সদর ইউনিয়নে একি ওয়ার্ডের প্রথমবারের মত করোনাভাইরাসে আক্রান্ত হন এক যুবক। গত শুক্রবার (১ মে) রাতে তার করোনা আক্রান্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
এ নিয়ে বালাগঞ্জ উপজেলায় করোনা সনাক্ত রোগীর সংখ্যা মোট দুই জনে দাড়িয়ে।









