বালাগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর খড়ের ঘরে আগুন, ‘
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫১:১৫,অপরাহ্ন ০৮ মে ২০২০ | সংবাদটি ৩২৭ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়ির খড়ের ঘরে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। প্রবাসী হাজী মো. আব্দুল নূরের পরিবারের লোকজন অভিযোগ করেছেন গত বুধবার (০৬ মে) দিবাগত রাত সোয়া ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। প্রবাসীর মা খয়রুন্নেছা, স্ত্রী রুকসানা বেগম এবং ভাগনা কুদ্দুছ আলী প্রমুখ জানান, রাতে প্রতিবেশীরা মোবাইল ফোনের মাধ্যমে আগুন লাগার বিষয়টি তাদের অবহিত করেন। এরপর আশপাশ বাড়ির লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। এক পর্যায়ে স্থানীয় মসজিদে মাইকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হলে গ্রামবাসী এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে আগুন নেভাতে বিলম্বের কারণে পাকা খড়ের ঘরে থাকা প্রায় সকল খড় পুড়ে নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে আলাপকালে প্রবাসীর মা খয়রুন্নেছা, স্ত্রী রুকসানা বেগম এবং ভাগনা কুদ্দুছ আলী বলেন, গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন। মোবাইলে আলাপকালে যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. আব্দুল নূর জানিয়েছেন, এলাকার কথিপয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে তাদের পরিবারের লোকজনকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। ‘পূর্ব শক্রুতার জের ধরে খড়েরঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হতে পারে’ বলে তিনি ধারণা প্রকাশ করেছেন।









