ব্যাবসায়ী দেলওয়ার হুসেন দুলুর পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৫৬,অপরাহ্ন ০৮ মে ২০২০ | সংবাদটি ১০৫০ বার পঠিত
মহামারী (কোভিট-১৯)করোনা ভাইরাস সৃষ্ট দেশের এই পরিস্তিতিতে অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন, সিলেটের মহাজনপট্রির বিশিষ্ট ব্যাবসায়ী আলম ব্রাদার্স এর সত্ত্বাধিকারী দেলওয়ার হুসেন দুলু ও তার ভাই যুক্তরাজ্য প্রবাসী বজলুল হক ইমরান।
শুক্রবার দুপুরে জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়ন ও পাশ্ববর্তী এলাকায় প্রায় ৫ শতাধিক অসহায়-দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় ব্যাবসায়ী দেলওয়ার হুসেন দুলু বলেন, আমার বিশ্বাস যার যার সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসলে,এই দুর্যোগ সহজেই মোকাবেলা করা সম্ভব। মানুষ মানুষ তো মানুষের জন্যই, মানুষের বিপদে কঠিন সময়ে মানুষকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, এটা শুধু মানুষ হিসেবে কর্তব্য নয় এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। আশাকরি আমরা যে একটা কঠিন সময় পার করছি, অচিরেই সেটা কাটিয়ে উঠবো, এর জন্য প্রয়োজন সবার সচেতনতা এবং সমাজের সর্বস্তরের পরস্পরের সহযোগিতা।









