দক্ষিণ সুরমায় হত্যা মামলার আসামী গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৫:৩৪,অপরাহ্ন ০৯ মে ২০২০ | সংবাদটি ৪২২ বার পঠিত
সারাদেশ ব্যাপী করোনা ভাইরাসের সংক্রমনের কারণে চারদিকে যখন জেলায়
জেলায় চলছে লকডাউন ঠিক এই সময়ে থেমে নেই দক্ষিণ সুরমা থানা এলাকায় মারামারি কিংবা খুনের মত ঘটনা। ০৮/০৫/২০২০খ্রি: তারিখ জুম্মার নামাজের
পরেই ভরাউট সাকিনের আপন দুই ভাইয়ে জমিজমা বন্টনকে কেন্দ্র করিয়া প্রথমে ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি, তারপর দুই ভাইয়ের সন্তানেরা যোগদেয় এই কথা
কাটাকাটিতে। যার পরিণতিতে একসময় ঘটনাটি রুপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। আপন ভাতিজার চাকুর আঘাতে রক্তাক্ত অবস্থায় গুরুত্বর আহত হয় চাচা আবদুল জব্বার (৫৫)।
আহত হয় দুই পরিবারের অনেকেই। আহত চাচাকে চিকিৎসার জন্য নেয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নেওয়ার
পূর্বেই চাচা আবদুল জব্বার রাস্তায় মৃত্যুবরণ করেন। আত্মগোপন করার উদ্দেশ্যে ভাতিজা বোরহান উদ্দিন ফাহিম (২০) সিএনজি অটোরিক্সা গাড়ী যোগে পলায়নের
চেষ্টা করে। দীর্ঘ একঘন্টা যাবত সিএনজি অটোরিক্সা গাড়ীতে ঘুরার পরও দক্ষিণ সুরমা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব খায়রুল ফজল এর নেতৃত্বে এসআই/রিপন দাস, এসআই/যতন চন্দ্র পাল, এসআই/শিপলু চৌধুরী, এসআই/স্নাহাশীষ পৈত্য ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় তাকে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় একটি সিএনজি অটোরিক্সা গাড়ী হতে বিকাল
অনুমান ১৬.১৫ ঘটিকার সময় আটক করতে সমর্থ হন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ কালে সে ঘটনার বিষয়টি স্বীকার করে। ঘটনার বিষয়ে মৃতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ০৬ (ছয়) জনের নাম উল্লেখ পূর্বক এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১০, তাং-০৮/০৫/২০২০খ্রি:, ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।









