ফেঞ্চুগঞ্জে গরিব এন্ড এতীম ট্রাস্ট ফান্ডের রমাদান ফ্যামিলি ফুড বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৪:২৪,অপরাহ্ন ০৯ মে ২০২০ | সংবাদটি ৩২৮ বার পঠিত
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
করোনায়ভাইরাসে কর্মহীন শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে “গরিব এন্ড এতীম ট্রাস্ট ফান্ড ইউকের” অর্থায়নে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক পরিবারের মধ্যে রমাদান ফ্যামিলি ফুড বিতরণ করা হয়েছে।
শনিবার ৯ মে দুপুরে উপজেলার মাইজগাঁও ইউপি সংলগ্ন মাঠে শারিরীক দুরত্ব বজায় রেখে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গরীব এন্ড এতিম ট্রাস্টের কর্মকর্তা মাওলানা সাকালাইন সাফি, ট্রাস্টের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি কে এম লুৎফুর রহমান, মাওলান মারুফ আহমদ ,বাবলু মিয়া।
এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা সায়্যিদ আহমদ ফেঞ্চুগনঞ্জী।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ২ কেজি গরুর গোস্ত, ৩ কেজি পিয়াজ ২ লিটার সোয়াবিন, ২ কেজি চানা, ৩ আলু, ২ কেজি খেজুর, প্রয়োজনিয় মসলা সামগ্রী সহ প্রায় ২৫ কেজি খাদ্য সামগ্রী প্রদান করা হয়।









