বিশ্বনাথে মাসজিদে সংঘর্ষ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:১৪:১১,অপরাহ্ন ১০ মে ২০২০ | সংবাদটি ৪৯৮ বার পঠিত
নামাজে শিশুদের দুষ্টামিকে কেন্দ্র করে মসজিদে সংঘর্ষ
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নামাজে শিশুদের দুষ্টামিকে কেন্দ্র করে মসজিদের ভেতরেই সংঘর্ষে জড়িয়েছেন মুসল্লিরা। শরিবার তারাবিহ’র নামাজের আগ মুহুর্তে উপজেলার দেওকলস ইউনিয়নের মুঠককোনা গ্রামের পূর্ব জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সিরাজ মিয়া ও জিলু মিয়া গংদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অনন্ত ৫-৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গেল শুক্রবার তারাবির নামাজের সময় পেছেনের সারিতে শিশুরা দুষ্টামি ও হাসি-তামাশা করছিল। এতে নামাজে ব্যঘাত ঘটে মুসল্লিদের। এ নিয়ে আজ শনিবার আসরের নামাজের পর মুসল্লিদের মধ্যে মসজিদ প্রাঙ্গনে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মসজিদ ত্যাগ করে বাড়ি চলে যান। এরপর রাতে প্রতিদিনের ন্যায় এশার আযান দিচ্ছিলে মসজিদের মুয়াজ্জিন গ্রামের জিলু মিয়া।
অযান শেষ হবার সাথে সাথেই কথাকাটাকাটির জের ধরে মসজিদের ভেতরেই তার উপর হামলা করেন সিরাজ মিয়া ও তার ছেলে সুয়েব মিয়া। এসময় তারাবিহ পড়তে আসা উভয় পক্ষের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে; এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এশার আযান শেষ হবার সাথে সাথেই একজনের উপর হামলা করেছে অপর পক্ষ। বেশ,ক’জন আহত হয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।









