বিশ্বনাথের দশঘর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে রমজানের উপহার সামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:২১:১৬,অপরাহ্ন ১০ মে ২০২০ | সংবাদটি ৩৩৪ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি আনহার বিন সাইদ
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বরুনী গ্রামে
লন্ডন প্রবাসীর অর্থায়নে অসহায়-দিনমজুর ৬০ টি পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সমাজসেবক গীতিকবি মো. ছেরাগ আলী।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি পিয়াজ, ১ পিস সাবান ও ১ কেজি লবন।
উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন-
সাংবাদিক আনহার বিন সাইদ, মোহাম্মদ আসাদ মিয়া, জামাল উদ্দিন, মো. রইছ আলী, মাহমদ আলী, চান্দ মিয়া, মো. নজির উদ্দীন,
মো. জাফর মিয়া প্রমুখ।









