বালাগঞ্জে ইমাম-মোয়াজ্জিনের মধ্যে ছাইম উল্যা স্মৃতি কল্যাণ ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩২:৩৪,অপরাহ্ন ১৩ মে ২০২০ | সংবাদটি ৪৬৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের
গোপকানু গ্রামের মরহুম হাজী মো. ছাইম উল্যার নামে প্রতিষ্ঠিত ‘হাজী মো. ছাইম উল্যা স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যুক্তরাজ্যে বসবাসরত হাজী মো. ছাইম উল্যার সুযোগ্য উত্তরসূরী মো. আব্দুল কদ্দুছ, আব্দুল হাই খোকন ও আব্দুল অদুদ সুমনের অর্থায়নে করোনা ভাইরাসের পাদুর্ভাবে লকডাউনে থাকা বালাগঞ্জ সদর ইউনিয়নের ৬৬টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনের মধ্যে পবিত্র রমজানের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার ১৩মে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করে এসব উপহার সামগ্রীর উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, সাবেক ছাত্রনেতা তুহিন মুনসুর, প্রমুখ।
উল্লেখ্য যে, ইতিপূর্বে হাজী মো. ছাইম উল্যা স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বালাগঞ্জ ইউনিয়নের আড়াই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।
এছাড়াও হাজী মো. ছাইম উল্যা স্মৃতি কল্যাণ ট্রাস্ট প্রতিষ্টার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আর্থসামাজিক উন্নয়নে নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।









