বিশ্বনাথে করোনা শনাক্ত হয়েছে চার পুলিশ কর্মকর্তার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:১৩,অপরাহ্ন ১৩ মে ২০২০ | সংবাদটি ৪২৫ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথে করোনা শনাক্ত হয়েছে চার পুলিশ কর্মকর্তার। এদের মধ্যে দু’জন এসআই ও দু’জন এএসআই রয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, তারা করোনা পজেটিভ। এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা। এ নিয়ে বিশ্বনাথ উপজেলায় পুলিশসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭।
তিনি জানান, গেল ১০ মে, ৮জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরে দিন ১১ মে নেয়া হয় আরো ১৩ জনের নমুনা। প্রথম নমুনা নেয়া ৮ জনের মধ্যে চারজনই পজেটিভ। পরে নেয়া ১৩ সদস্যের রিপোর্ট এখনও অপেক্ষমান। আক্রান্ত চারজনের তেমন উপসর্গ ছিলনা। শুধু জ্বরটাই বেশী ছিলো ।
তারা আগে থেকেই আইসোলেশনে রয়েছে। আজ ঘন্টা খানেক আগে তাদের নমুনা রিপোর্ট আমরা পেয়েছি।









