দক্ষিণ সুরমার ট্যাংক লরি বিস্ফোরণে ২ জন নিহত, আহত ১ জন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৬:০২,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ৭৪৭ বার পঠিত
সিলেটের দক্ষিণ সুরমায় ওয়েল্ডিং কারখানায় বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় দক্ষিণ সুরমার কুচাই এলাকার মা ইঞ্জিনিয়ারিংয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এবং অপর দুজন ঘটনাস্থলেই মারা যান।
বিস্ফোরণের ঘটনায় নিহতেরা হলেন, মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কমর উদ্দিন (৩৫) এবং তেলবাহী গাড়ির চালক মনির উদ্দিন (৫০)। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ছবি সিলেট টিভি









