সিলাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:২৮:০৫,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ১১০৫ বার পঠিতসিলাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে কর্তৃক সিলামের ৯ পাড়ার প্রায় ৬শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার বেলা ২টায় সিলাম রিজেন্ট পার্ক রিসোর্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক এম আহমদ আলীর পরিচালনায় সভাপতিত্ব করেন সিলাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান নিজামী। এ সময় উপস্থিত ছিলেন সিলাম ইউপির চেয়ারম্যান ইকরাম হুসেন বখত, সিলামের বিশিষ্ট মুরব্বি মুদাব্বির হুসেন, আজিজুর রহমান গেদন, মাস্টার আব্দুল কাইয়ুম, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, আবদুল হক মুবাস্বির, শফিক মিয়া, তাজরুল ইসলাম তাজুল, সামছুল আলম, আবু সায়ীদ জুবেরী সাদ,এনাম গনি, মনিরুল ইসলাম তুরন, ৮ নং ওয়ার্ডের মেম্বার আবদুল আলী, শফিকুর রহমান,মিজানুর রহমান শিপলু , মুহিবুর রহমান, আল মামুন, আব্দুর রব টিটু, আফজাল হোসেন, আহমদুর রহমান ছাদেক, শাহ টিপু সুলতান, শাহ ওলিদুর রহমান, সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ।









