পথচারীদের মাঝে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের ইফতার বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৪:২১,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ৩৯২ বার পঠিত
গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টের শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সাহেদ আহমদের অর্থায়নে শুক্রবার বিকালে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, ক্লাবের উপদেষ্টা সাহেদ আহমদ, সভাপতি হুমায়ুন কবির রুবেল, সেক্রেটারী সাঈদ আহমদ, যুগ্ম সম্পাদক মান্না আহমদ, দপ্তর সম্পাদক রুহুল আমীন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরহাদ রেজা, সিনিয়র সদস্য মাজেদ আহমদ, সাইদুল ইসলাম মাহের প্রমুখ।









