বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের খাদ্য সামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২২:১৯,অপরাহ্ন ১৯ মে ২০২০ | সংবাদটি ৩৪৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকে এর পক্ষ থেকে বিশ্বমহামারী করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে কর্মহীন গরীব অসহায় মানুষের মাঝে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ মে মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর। ট্রাস্টের বাংলাদেশের সমন্বয়কারী উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, ট্রাস্টের প্রতিষ্টাকালীন সহ সভাপতি মোঃ কিনু মিয়া, উপদেষ্টা মোঃ আকলিছ মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম নজম, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোক্তার মিয়া, ওসমানীনগর আওয়ামী লীগে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, দৈনিক যুগান্তরের বালাগঞ্জ প্রতিনিধি মোঃ শামীম আহমদ, চ্যানেল এস এর প্রতিনিধি মোঃ আব্দুল হাদী, চ্যনেল ফোর প্রতিনিধি মোঃ ফজলু মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক একাত্তরের প্রতিনিধি এস এ রায়হান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ময়নুল ইসলাম সালেহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া রেদোয়ান, প্রবাসী আনা মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে গত ১৮ মে সোমবার ওসমানীনগরে ৮ টি ইউনিয়নে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। বেলা ২টায় উপজেলার তাজপুরস্থ খাঁন সেন্টারে যুক্তরাজ্যস্থ ‘বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ময়নুল হক চৌধুরী। সংগঠনের ট্রাস্টি ও উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার, জেলা আওয়ামীলীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী জগলু, উপজেলা আ্ওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, আব্দুর রব, এমজি রাসুল খালেক লটই, আবদুল মতিন গেদাই, তাজ মোহাম্মদ ফখর উদ্দিন ও ট্রাস্টি মধু মিয়া প্রমূখ।
সংগঠনটির পক্ষ থেকে ওসমানীনগরের ৮ ইউনিয়নে ৩৬০ টি ও মঙ্গলবার বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে ২৭০টি পরিবারে মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।









