চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৪:৪১,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের পক্ষে পৌর শহরে পাঁচ শতাধিক ইফতারের প্যাকেট বিতরন করা হয়।
২০ মে বিকালে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার,মধ্যবাজার, দক্ষিণ বাসস্ট্যান্ড ও বাল্লা রোডে পথচারীদের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক- সোহেল আরমান যুগ্ন আহবায়ক- সাইদুর ইসলাম আলমগীর,ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান মাসুম,আসাদুল ইসলাম সুজন,
সিপন খান,সামাদ খান সহ আর অনেকেই।
ইফতার বিতরণে আর্থিক সহযোগীতা করেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোক্তাদির কৃষাণ চৌধুরী সাথী।









