আইডিয়াল পরিষদ বন্ধুয়া’র উদ্যোগে ২য় দফায় খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১৪:৩৫,অপরাহ্ন ২৩ মে ২০২০ | সংবাদটি ৪৮৯ বার পঠিত
প্রতিনিধিঃআনহার বিন সাইদ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া এর উদ্যোগে, ২য় দফায় গ্রামের প্রায় অর্ধশতাধিক কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
২৩শে মে শনিবার, বিকাল ৪ঘটিকায় ঈদের খাদ্য সমূহ পৌঁছে দেয়া হয় গরীবদের নিজ নিজ ঘরে। এসময় উপস্থিত ছিলেন, পরিষদের আহবায়ক আব্দুর রব সরকার, সদস্য সচিব মাওলানা সাদিক সিরাজী, সদস্য রফিক আহমদ, নোমান আহমদ, আং ওয়াহীদ জসীম, আজাদ মিয়া, আবু সুফিয়ান, গোলজার আহমদ, আং রহিম, আং ওয়াহীদ, সাইদুল প্রমূখ।









